দুর্দান্ত ব্যাটিংয়ের পর আউট হলেন তামিম,দেখেনিন তামিমের রান স্কোর
বিসিএলের তৃতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছে ইস্ট জোন ও সাউথ জোন। সিলেটে এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ইস্ট জোন। দুই ওপেনার তামিম ইকবাল ও রনি তালুকদারের ব্যাট হাসেনি এদিন।
ইস্ট জোনের ওপেনিং জুটিতে মাত্র ৬ রান তুলতেই নাহিদুল ইসলামের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার রনি তালুকদার। ৯ বল তিনি করেন মাত্র ৩ রান।
ইনিংসের নবম ওভার পর্যন্ত টিকে থাকলেও ব্যাট হাতে সুবিধা করতে পারননি টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মেহেদি হাসানের বলে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। ২৭ বল মোকাবেলায় তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান।
ওপেনিং জুটি ব্যর্থ হলেও ক্রিজে থিতু হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। এই দুই ব্যাটসম্যান দেখেশুনে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ২০ ওভার শেষে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৩ রান। ইমরুল কায়েস অপরাজিত আছেন ২৩ রানে এবং আশরাফুল অপরাজিত আছেন ৬ রানে।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ
ইস্ট জোনঃ তামিম ইকবাল, রনি তালুকদার, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, রুবেল হোসেন, নাঈম হাসান, সোহরাওয়ার্দী শুভ, তানভির ইসলাম, রেজাউর রহমান রাজা।
সাউথ জোনঃ মাইশুকুর রহমান, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, পিনাক ঘোষ, জাকির হাসান, নাহিদুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জানুন সময়সূচি
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ