চমক দিয়ে বিপিএলে চূড়ান্ত করা হলো ঢাকার মালিকানা
সর্বপ্রথম ঢাকার মালিকানা নিতে চেয়েছিল রূপা ও মন গ্রুপ। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে ব্যর্থ হওয়ায় বিসিবি তাদেরকে ছেড়ে দেয়। এরপর কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়াই ঢাকা দল গঠন সম্পন্ন হয়।
মাহমুদউল্লাহ রিয়াদকে ডিরেক্ট সাইনিং হিসেবে দলে ভিড়িয়ে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আন্দ্রে রাসেলের মত সুপারস্টারদের নিয়ে ঢাকা দল সাজায়। এরপর দলটির মালিকানা দেওয়া হয়েছে মিনিস্টার গ্রুপকে, যারা ঢাকার ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ প্রতিনিধিত্ব করেছিল রাজশাহীকে। এবার বিপিএলে অবশ্য রাজশাহী নেই। মিনিস্টার এবার প্রতিনিধিত্ব করবে ঢাকাকে। ঢাকা দলের নামকরণ করা হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বিডিক্রিকটাইমকে বলেন, ‘মিনিস্টার গ্রুপ ঢাকা দলের মালিকানায় থাকবে। আমরা আগেই বলেছিলেন চাহিদা অনুযায়ী স্পন্সর পেলে ঢাকা দলের মালিকানা বিসিবি ছেড়ে দিবে।’
একনজরে বিপিএলের অষ্টম আসরে ঢাকার স্কোয়াড
সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)