দক্ষিণ আফ্রিকার বোলারদের গতির ঝড়ে উড়ে গেল ভরাত
দুই ওপেনার লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল নতুন বলে শুরুটা করেছিলেন বেশ দেখেশুনে। ৩১ রান তুলতে তারা কাটিয়ে দেন ১১.২ ওভার। সেখান থেকে টানা দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত। রাহুল ১২ আর আগারওয়াল ১৫ রানে সাজঘরের পথ ধরেন।
এরপর পূজারাকে নিয়ে কোহলির প্রতিরোধ। ২ উইকেটে ৭৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত। ১৫৩ বলে ৬২ রানের জুটি গড়ে পূজারা মার্কো জানসেনের শিকার হলে ভাঙে এই জুটি। পূজারার ব্যাট থেকে আসে ৪৩ রান। আজিঙ্কা রাহানেও ৯ রানের বেশি এগোতে পারেননি।
তবু দ্বিতীয় সেশনটা ভালোই কেটেছিল ভারতের। ৪ উইকেটে ছিল ১৪১ রান। কিন্তু তৃতীয় সেশনে এসে ভারতীয়দের সব লড়াই ভেস্তে দেন রাবাদা-জানসেনরা। ৪ উইকেটে ১৭৫ থেকে ২২৩ তুলতেই শেষ হয় ইনিংস। অর্থাৎ শেষ ৪৮ রানে ৫ উইকেট হারায় ভারত।
নবম ব্যাটার হিসেবে আউট হন দলের সেরা পারফরমার কোহলি। ২০১ বলে ১২ বাউন্ডারি আর এক ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলে রাবাদার বলে উইকেটরক্ষকের ক্যাচ হন ভারতীয় অধিনায়ক।
প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিসো রাবাদা, ৭৩ রানে এই পেসারের শিকার ৪ উইকেট। ৫৫ রানে ৩ উইকেট নেন জানসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)