বিশ্বকাপ: শেষ হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ১ রান করেই বিদায় নেন ইফতিখার আহমেদ ইফতি। ১০ রান করে সাজঘরে ফেরেন প্রান্তিক নওরোজ নাবিল। ২৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়ায় আইচ মোল্লা ও আরিফুল ইসলামের ব্যাটে।
৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন উদ্বোধনী ব্যাটার আরিফুল। তিনি আউট হলে ভেঙে যায় তার ও আইচের ৬১ রানের জুটি। চতুর্থ উইকেটে মোহাম্মদ ফাহিমকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন আইচ। ৩৮ বলে ৩৩ রান করে বিদায় নেন ফাহিম। শতকের স্বপ্ন দেখলেও আশাহত হন আইচ। ৮২ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস খেলে থামেন তিনি।
মেহেরব হাসান অহিন ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। তানজিম হাসান সাকিব এবং আব্দুল্লাহ আল মামুনও দ্রুতই সাজঘরে ফেরেন। তবে নবম উইকেটে রাকিবুল হাসান ও রিপন মন্ডলের কল্যাণে ৭৪ রানের জুটি পায় বাংলাদেশের যুবারা। রাকিবুল ৪৫ বলে ৩৬ রান করেন। রিপন ২৬ বলে ৩৯ রানের ক্যামিও দেখান।
১ বল বাকি থাকতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অল-আউট হয়ে যায়। জুনিয়র টাইগাররা সংগ্রহ করে ২৭৭ রান।
শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চেপে ধরেন জিম্বাবুয়েকে। ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এখান থেকে তারা আর ফিরতে পারেনি। ৮৩ রানে হারায় পঞ্চম উইকেটটি। শেষ ২৭ রানের ভেতরেই ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।
বৃষ্টি বাঁধা ছিল ম্যাচের মাঝে। তাই বৃষ্টি আইনে ১৫৫ রানে জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ৫০ ওভারে ২৫৬ রান।
বাংলাদেশের পক্ষে নাইমুর রহমান নয়ন ১০ ওভারে মাত্র ১৮ রান খরচ করে নেন ৩টি উইকেট। আরিফুল ও মামুন ২টি করে উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন মুশফিক হাসান, সাকিব ও রিপন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ২৭৭/১০ (৪৯.৫ ওভার)আইচ ৮২, আরিফুল ৪০, রিপন ৩৯, রাকিবুল ৩৬;মিচেল ৪/৩০, স্কনকেন ২/৪৮।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দল ১১০/ (৩৫.২ ওভার)স্টিভেন ৩৯, মাকোনি ২২;নয়ন ৩/১৮, আরিফুল ২/৬, মামুন ২/১৫, মুশফিক ১/১৪, রিপন ১/১৬, সাকিব ১/২৪।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)