ভারতকে নিয়ে বিসিসিআইকে চার দলীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিবে পিসিবি
ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ক্রিকেটে। যে কারণে আইসিসি গ্লোবাল টুর্নামেন্ট ছাড়া দীর্ঘদিন ধরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে লড়তে দেখা যায়নি। প্রাক্তন পিসিবি প্রধান পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বেশ কয়েকটি প্রস্তাব করেছিলেন কিন্তু বিসিসিআই তা প্রত্যাখ্যান করেছিল।
পিসিবির সাবেক প্রধান না পারলেও সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রমিজ রাজা। ক্রিকেটের হারানো জৌলুস ফিরিয়ে আনতে আইসিসির আসন্ন সভায় এই প্রস্তাব দিবেন বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘কোড স্পোর্টস অস্ট্রেলিয়ার’।
শুধু সিরিজটি আয়োজন করতে আরও দুই দলকে নিয়ে আয়োজনের প্রস্তাব দিবেন রমিজ। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর চার দলীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা আইসিসিকে জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
১৯৮৫ সালে শারজাহ-তে অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ড-পাকিস্তান সম্মিলিত চার দলীয় সিরিজ আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে দুই বছর পরই চার-দলীয় সিরিজটি আয়োজন করা হয়েছিল। যেখানে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
উল্লেখ্য, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ঐ ম্যাচে ভারতকে রীতিমত উড়িয়ে দেয় পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কল্যাণে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)