ব্রেকিং নিউজ: এবারের পুরো আইপিএল আয়োজন করা হবে এক ভেন্যুতে
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বিসিসিআই ঘোষণা করেছে ভারতে ১৫তম আসর অনুষ্ঠিত হবে। তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশ নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আয়োজনের বিকল্প পথ খুঁজতে শুরু করেছেন।
বিসিসিআই পরিকল্পনা করছে শুধু একটি রাজ্যে আইপিএল আয়োজনের। সেই দৌড়ে এগিয়ে আছে মহারাষ্ট্র। কারণমহারাষ্ট্রে উন্নতমানের চারটি স্টেডিয়াম রয়েছে। ভারতীয় বোর্ড চাইছে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই চার ভেন্যুতেই পুরো আইপিএল আয়োজন করতে।
গেল কয়েক মৌসুম ৮ দল নিয়ে অনুষ্ঠিত হলেও এবারের আসরে বেড়েছে দল সংখ্যা। ৮ থেকে বেড়ে তা গিয়ে দাঁড়িয়েছে ১০টিতে। এমনকি বেড়েছে ম্যাচের সংখ্যাও। তারপরও কোভিডের এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের মাটিতেই আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।
এক রাজ্য অর্থাৎ মহারাষ্ট্রে খেলা হলে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই পাতিল স্টেডিয়াম, ব্রেবোর্ন, মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন ও ডি ওয়াই পাতিল, এই চার ভেন্যুতেই হবে আইপিএলের সব ম্যাচ। তবে সব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, এমনকি ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকেও সবুজ সংকেত পাওয়ার বিষয় রয়েছে।
২০২০ সালে করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে আইপিএল আয়োজন সম্ভব হয়নি। তবে সেই বছরের সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত হয় আইপিএলের ১৩তম আসর। ১৪তম আসর নির্ধারিত সময়ে ভারতে শুরু হলেও করোনার থাবায় টুর্নামেন্টটি মাঝপথে স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ভেন্যু বদলে আরব আমিরাতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের পরবর্তী অংশ। এবার করোনাভাইরাসের প্রভাব থাকলেও টানা তৃতীয়বার দেশের বাইরে আইপিএল আয়োজন করতে চাইছে না বিসিসিআই। এই অবস্থায় এক রাজ্য মহারাষ্ট্রকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড।
১৫তম আসরে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হচ্ছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌ। ইতোমধ্যে বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে এই দুই দলের ফ্র্যাঞ্চাইজি। ১০ দলের অংশগ্রহণে এবারের নিলাম অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি, ব্যাঙ্গালোরে। সব ঠিক থাকলে আইপিএল মাঠে গড়াবে এপ্রিলের প্রথম সপ্তাহেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি