ব্রেকিং নিউজ: বাংলাদেশের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পাচ্ছে চণ্ডিকা হাথুরু সিংহে
২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া চণ্ডিকা হাথুরু দায়িত্ব ছাড়েন ২০১৭ সালে। এর ভেতর ২১টি টেস্টে ৬টি জয়, ১১টি পরাজয় ও ৪টি ড্র। ৫১টি ওয়ানডেতে ২৫ জয়, ২৩ পরাজয় ও ফলাফল হয়নি ৪টি ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২টি ম্যাচে ৪ জয় ও ৮টি ম্যাচে হারে বাংলাদেশ।
হাথুরুর বিদায়ের পর স্টিভ রোডস এবং সবশেষ রাসেল ডমিঙ্গো আসেন বাংলাদেশ দলের হেডকোচ হয়ে। ২০১৯ সালের বিশ্বকাপে ভরাডুবির পর বিদায় করা হয় স্টিভ রোডসকে।
রাসেল ডোমিঙ্গোর অধিনে ‘এই ভালো এই খারাপ’ চললেও তাকে বিদায় দেয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছে বেশ লম্বা সময় ধরেই। সেটা অনেকটা পোক্ত হয় ২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার মধ্য দিয়ে।
এরপরই ভেতরে ভেতরে নতুন কোচ খুঁজতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরটিভি নিউজকে এমনটাই জানিয়েছে বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, “চুক্তি অনেকটা পাকাপাকি হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী আগস্টেই চণ্ডিকা হাথুরু সিংহে হেড কোচ হিসেবে যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে।”
বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর ২০১৭ সালের নভেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দলের হেড কোচেরও দায়িত্ব পান চণ্ডিকা। তবে দেশের ক্রিকেটেও তার চাকরিটা লম্বা হয়নি। চুক্তির মেয়াদ শেষ হবার আগেই ২০১৮ সালে বিদায় করে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)