বুমরাহ বোলিং তোপে কুপোকাত দক্ষিণ আফ্রিকা
প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা আট ওভারে করার সুযোগ পেয়েছিল। দল হারায় এক উইকেট। দলের দশ রানে ওপেনার ডিন এলগারকে ফেরান বুমরাহ। তাতেই আরেকটি কাজে দিনের ইঙ্গিত ছিল।
দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এবার এইডেন মারক্রামকে ফেরান সেই বুমরাহই। শুরুর ধাক্কাটা কিগান পিটারসেনকে সঙ্গে নিয়ে সামলানোর চেষ্টা করেছিলেন কেশভ মহারাজ। তবে তাকেও দলীয় ৪৫ রানে হারায় স্বাগতিকরা, প্রোটিয়া ইনিংসে এবারের আঘাতটা হানেন উমেশ যাদব।
এরপর শুরু পিটারসেনের প্রতিরোধের। আগের দিন কোহলি যেমন লড়েছেন একাই, আজ তারও একই নিয়তি বরণ করতে হয়েছে। এপাশ থেকে লড়ে গেছেন নিঃসঙ্গ সেনানী হয়ে, ওপাশে দেখেছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল।
মহারাজের বিদায়ের পর পিটারসেনের সঙ্গী হন রাসি ফন ডার ডাসেন। তবে তাদের ৬৭ রানের জুটি শেষ হয় ডাসেনের বিদায়ে। এবারও শিকারীর নাম যাদব। এরপর টেম্বা বাভুমাও এসেছেন, থিতু হয়েছেন, এরপর উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন সাজঘরে। ব্যর্থ হয়েছেন বড় ইনিংস গড়তে। দলীয় ১৫৯ রানে তিনি বিদায় নেন মোহাম্মদ শামির শিকার বনে। এরপরের আঘাতটাও শামিই হেনেছেন, রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন কাইল ভেরাইনকে।
শুরুতে আঘাত হানা বুমরাহ আবারও দৃশ্যপটে আসেন এরপর। এক ওভারের বিরতিতে তিনি ফেরান মার্কো ইয়ানসেন আর গলার কাঁটা হয়ে থাকা পিটারসেনকে। তাতেই দক্ষিণ আফ্রিকার লিডের আশা শেষ হয়ে যায়। এরপর কাগিসো রাবাদা, ডুয়ানে অলিভিয়ের, আর লুঙ্গি এনগিডিরা কেবল ব্যবধানটাই কমাতে পেরেছেন। এনগিডিকে শেষ ব্যাটার হিসেবে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ নেন বুমরাহ। তাতেই ভারত পেয়ে যায় ১৩ রানের লিড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)