বিপিএলের ছয় দলের অধিনায়ক হচ্ছেন যারা
এবারের বিপিএলে ঢাকা দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দলে রয়েছেন মুশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে অভিজ্ঞতার নিরিখে মাহমুদউল্লাহ রিয়াদও পিছিয়ে নেই। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক। তাই ঢাকা দলের অধিনায়কত্ব তার হাতেই থাকবে সন্দেহ নেই।
আর ফরচুন বরিশালের বিপিএলের অধিনায়ক ড. বরিশালের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়কের নাম প্রায় চূড়ান্ত। এবারের আসরে খুলনার অধিনায়ক হিসেবে দেখা যাবে মুশফিকুর রহিমকে। গত আসরে নিজের হাতেই বিপিএলের ফাইনাল খেলেছিল খুলনা।
যদিও রাজশাহীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল তারা। তবে বিপিএলের বাকি তিন দলের অধিনায়কের নাম একপ্রকার অনিশ্চিত। এমনকি এই তিন দলের মধ্যে কোন দলে দেখা যেতে পারে বিদেশি অধিনায়ক। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান এবং নাঈম ইসলাম।
বিপিএলে এর আগে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই তিন ক্রিকেটার। তাই এই তিনজনের মধ্যে যে কোন একজনের হাতে উঠতে পারে অধিনায়কের দায়িত্ব। বিপিএলে এবারের আসরে তারকাদের নিয়ে দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দলে রয়েছে একাধিক তারকা বিদেশি ক্রিকেটার। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস খেলবেন কুমিল্লার হয়ে।
যদি বিপিএলের শুরু থেকেই তাকে দেখা যায় তাহলে অধিনায়কের দায়িত্ব তার হাতেই ওঠার সম্ভাবনা বেশি। দেশি ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস এবং মমিনুল হক। ইমরুল কায়েসের হাত ধরে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তাই এবারের আসরে ও তার হাতে দেখা যেতে পারে কুমিল্লা দায়িত্ব।
সিলেট সানরাইজার্সের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন এবং আনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেট লীগে অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে এই তিন ক্রিকেটারের। তাই এদের মধ্য থেকে যেকোনো একজনের হাতে উঠতে পারে অধিনায়কের দায়িত্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)