চরম দু:সংবাদ পেলো বাংলাদেশ ফুটবল দল
জানা গেছে বাংলাদেশের অনেক ফুটবলার এখনও টিকা নেয়নি। আর সেই কারনেই সফরে যেতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল। যদিও এ ম্যাচ দুটিকে সামনে রেখে নতুন কোচ হাভিয়ের কাবরেরার ১৫ বা ১৬ জানুয়ারির মধ্যে ঢাকায় আসার কথা ছিল।
বাফুফে থেকে বলা হয়, ‘ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানাতে হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক। ’
ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান নাবিল ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন সবার টিকা না নেওয়ার বিষয়টি।
আরও বলা হয়,‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে আমাদের যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সে বিষয়ে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখে ঢাকায় চলে আসবে। খেলোয়াড়দের তালিকাও করেছি। ’
‘আমরা যে তালিকা করেছি, সেটা পর্যালোচনা করে দেখেছি, আমাদের ১৫ খেলোয়াড়ের ডাবল ডোজ ভ্যাকসিনেশন আছে। সাত জন খেলোয়াড়ের সিঙ্গেল ডোজ আছে এবং বাকি ছয় জন খেলোয়াড়ের কোনো ভ্যাকসিনেশন হয়নি। এ কারণে আমরা ইন্দোনেশিয়া যেতে পারছি না। ’-বিজ্ঞপ্তিতে যোগ করা হয়।
এদিকে নাবিল জানিয়েছেন, আগামী মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি আয়োজনের এবং তার আগে খেলোয়াড়দের সবাইকে টিকার আওতার আনার উদ্যোগ নেওয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)