পান্তের রেকর্ড শতকের পরও সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো ভারত
কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে দিনের শুরুতেই ২ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলেন জানসেন। পরে আরও ২ উইকেট নেন তিনি। এই টেস্টের প্রথম ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট। সিরিজের প্রথম দুই টেস্টে তিনি ১২ উইকেট নিয়েছিলেন।
ভারনন ফিল্যান্ডার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়াদের অভিষেক সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১১/১২ মৌসুমে ১৪ উইকেট নিয়েছিলেন। ব্রায়ান ম্যাকমিলান ১৯৯২/৯৩ মৌসুমে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়েছিলেন।
অন্যদিকে আজ দিনের শুরু থেকে একের পর এক উইকেট হারিয়ে দুই সেশনেই ১৯৮ রানে অলআউট হয়েছে ভারত। এতে প্রোটিয়াদের সামনে জিততে লক্ষ্য দাড়িয়েছে ২১২ রানের। ভারতের হয়ে একদিক আগলে রেখে শতক তুলে নেন পান্ত। ১০০ * রানে অপরাজিত থাকেন তিনি। এরই সাথে বিশ্বের প্রথম উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করার ইতিহাস গড়েন পান্ত।
এদিকে কোন ক্রিকেটারের সেঞ্চুরির পরেও সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে ভারত। এর আগে ১৯৯৮/৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আজহারউদ্দীনের সেঞ্চুরির পরও ২০২ রানে অলআউট ছিল এই রেকর্ডে সর্বনিম্ন রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)