১০ জনের দলকে হারাতে পারলো না লিভারপুল
কম প্রতিপক্ষ খুঁজে পেয়ে আক্রমণ করে লিভারপুল। রেডস মোট ১৮টি শট নিয়েছে এবং ৭০ শতাংশ বল দখল করেছে। কিন্তু একটাই গোল ছিল। অন্যদিকে খেলোয়াড় হারিয়ে রক্ষণাত্মক হয়ে ওঠা আর্সেনালও তিন শটে গোল করে।
লিভারপুলের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়া আর্সেনাল ২৪তম মিনিটে ভুল করে বসে। নিজেদের ডি-বক্সের বাইরে দিয়োগো জোটার বুকে বুট দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন জাকা।
স্বভাবতই আর্সেনাল এরপর রক্ষণ বাঁচানোর কৌশল নিয়ে নেয়। একের পর এক আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেননি ফিরমিনো-জটারা। দ্বিতীয়ার্ধেও সেই ধারা চলেছে।
খেলার ধারার বিপরীতে ৭১তম মিনিটে গিয়ে ভালো একটি সুযোগ পেয়েছিল আর্সেনাল। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে শট নিয়েছিলেন বুকায়ো সাকা, তবে সেটা রুখে দেন আলিসন।
৮৫তম মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করে লিভারপুল। বাঁ থেকে সতীর্থের ক্রস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়েও হেড করতে পারেননি জটা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফাঁকায় বল পেয়ে দূর থেকে উড়িয়ে মারেন মিনামিনো। পুরো ম্যাচেই লিভারপুলের আক্রমণভাগ ছিল এমন ছন্নছাড়া। তাই হতাশার এক ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জার্গেন ক্লপের শিষ্যদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)