ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়া জয় তুলে নিলো আয়ারল্যান্ড
সাবিনা পার্কে জয়ের জন্য ২৩০ রান তাড়া করে আয়ারল্যান্ডের ওপেনার স্টার্লিং এবং উইলিয়াম পোর্টারফিল্ড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ইনিংসের পঞ্চম ওভারে ২১ রান করা স্টার্লিং ফিরে এসে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন।
এদিন আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং। ডানহাতি এই ব্যাটার ফেরার পর ম্যাকব্রাইনকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি বড় হয়নি। রস্টন চেজের বলে ২৬ রান করা পোর্টারফিল্ড ফিরলে ভাঙে তাদের জুটি।
টেক্টরকে সঙ্গ দেয়া ম্যাকব্রাইনও আউট হয়েছেন ৩৫ রানে। আয়ারল্যান্ডের দলীয় রান দেড়শ পেরোতেই হানা দেয় বেরসিক বৃষ্টি। পরবর্তীতে খেলা শুরু হলে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৬৮ রান। তাতে বৃষ্টির পর আয়ারল্যান্ডের প্রয়োজন হয় ২৮ বলে মাত্র ১১ রান।
সেই লক্ষ্য অনায়াসে উতরে যায় সফরকারীরা। তাতে ৫ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরে আইরিশরা। এদিন দলটির হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন টেক্টর। এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকেল হোসেন দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন কাইরন পোলার্ড, চেজ ও রোমারিও শেফার্ড।
এর আগে ব্যাটিং করতে নেমে ২২৯ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও শামা ব্রুকসের ৪৩, শেফার্ডের ৫০ এবং ওডেইন স্মিথের ১৯ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছিল ক্যারিবীয়রা। সফরকারীদের হয়ে ম্যাকব্রাইন চারটি উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)