‘কোহলি কখনও তরুণদের আইডল হতে পারবে না’
কেপটাউনে ৩য় দিনের শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২১ তম ওভারে বোলিং করেন অশ্বিন। এলগার সেভ করলেও লাইন মিস করে বাঁ-হাতি ব্যাটসম্যানের প্যাডে আঘাত করেন। আম্পায়ার অশ্বিনের আবেদনে এলগারকে আউট করেন।
খালি চোখে দেখে মনে হচ্ছিলো বল নিচুতে রয়েছে এবং ব্যাটার আউট হয়েছেন। এলগার খানিকটা ভেবে অনেকটা অনিচ্ছাকৃতভাবেই রিভিউ নেন। রিভিউতে বল উইকেট মিস করতে দেখা যায়। তাতেই ২২ রানে জীবন পান এলগার। রিপ্লে দেখে আম্পায়ার ইরাসমাস বলে বসেন, ‘এটা অসম্ভব।’
বিরাট কোহলিসহ ৩০ গজের ভেতরে থাকা বেশিরভাগ ফিল্ডারই ক্ষোভ প্রকাশ করেন। স্টাম্প মাইকের কাছে গিয়ে কোহলি বলেন, ‘তোমাদের দলের দিকে মনোযোগ দাও বল উজ্জ্বল করার সময়। শুধু প্রতিপক্ষের দিকে খেয়াল রাখলে চলবে না। সবসময় শুধু লোকজনকে ধরার চেষ্টা!’
এদিকে রাহুল বলেন, ‘পুরো দেশের বিপক্ষে ১১ জনকে (ভারতীয়) খেলতে হচ্ছে।’ যা পরবর্তীতে স্টাম্প মাইকে শুনতে পাওয়া যায়। অশ্বিন অবশ্য তীর ছুঁড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা সুপারস্পোর্টসের বিরুদ্ধে। ডানহাতি এই অফ স্পিনার বলেন, ‘সুপারস্পোর্টের অন্যভাবে জেতার পথ খোঁজা উচিত।’
স্টার স্পোর্টসে আলোচনার সময় ভারতের ক্রিকেটারদের এমন দৃষ্টিকটু আচরণের সমালোচনা করেছেন গম্ভীর। বিশেষ করে কোহলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। গম্ভীর বলেন, ‘কোহলি খুবই অপরিণত। ভারতীয় একজন অধিনায়ক এরকম কথা বলছেন স্টাম্প মাইকে, এর চেয়ে বাজে কিছু আর হতে পারে না।’
‘এসব কাজ করে কখনোই তরুণদের জন্য আদর্শ হতে পারবে না। প্রথম ইনিংসে ৫০-৫০ ক্যাচ হয়েছিলে তখন তুমি নিরব ছিলে। এমনকি মায়াঙ্ক আগারওয়ালের আবেদনের সময়ও।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)