রিভিউ বিতর্কের পর শেষ হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
জোহানেসবার্গের পর দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ দখল করে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ উইকেট হারানোর পরে, ডিন এলগারের দল ভারতের ২১২ রানের লক্ষ্য তাড়া করে। সিরিজ জয়ের পাশাপাশি, তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি মূল্যবান ২৪ পয়েন্ট অর্জন করেছিলেন।
এ নিয়ে চতুর্থবারের মতো প্রথম ম্যাচ জিতেও সিরিজ হারলো ভারত। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচটি তারা জিতেছিল ১১৩ রানের ব্যবধানে। কিন্তু জোহানেসবার্গ ও কেপটাউনে একই ব্যবধানে হেরে সিরিজ খোয়ালো বিরাট কোহলির দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৬-০৭ সফরেও একই ভাগ্যবরণ করতে হয়েছিল ভারতকে।
কেপটাউনে আগেরদিন ২ উইকেটে ১০১ রান করে খেলা শেষ করেছিল স্বাগতিকরা। আজ ম্যাচের চতুর্থ দিন জয়ের জন্য ১১১ রান বাকি থাকা অবস্থায় ব্যাটিং শুরু করে তারা। ম্যাচের নায়ক কেগান পিটারসেন (৮২) দলীয় ১৫৫ রানে সাজঘরে ফিরলেও বাকি কাজ সহজেই সারেন ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমা।
অশ্বিনের করা ৬৪তম ওভারের তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাভুমা। তিনি অপরাজিত থাকেন ৩২ রানে। ডুসেনের ব্যাট থেকে আসে অপরাজিত ৪১ রান। এ দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৫৭ রান।
আজকের সকালে ম্যাচে ফেরার যা সুযোগ ছিল ভারতের কাছে, তা সম্ভব হয়নি চেতেশ্বর পুজারার ফিল্ডিং ব্যর্থতায়। দিনের দশম ও ইনিংসের ৪০তম ওভারে স্লিপে দাঁড়িয়ে কেগানের ক্যাচ ছাড়েন পূজারা। তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১২৬ রান। কেগান খেলছিলেন ৫৯ রানে।
সেখান থেকে দলীয় সংগ্রহে আরও ২৯ রান যোগ করে সাজঘরে ফেরেন কেগান। প্রথম ইনিংসে ৭২ রানের পর দ্বিতীয় ইনিংসে তার সংগ্রহ ১১৩ বলে ৮২ রান। এরপর বাকি কাজ সারেন ডুসেন ও বাভুমা। প্রাণপণ চেষ্টা করেও এ জুটি ভাঙতে পারেনি ভারত।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার ওয়ানডে সিরিজে লড়বে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার (১৯ জানুয়ারি) শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২১ ও ২৩ জানুয়ারি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)