চমক দিয়ে অস্ট্রেলিয়া দলে অবিশ্বাস্য ভাবে বল করা’ স্পিনার
এই কারণে, বাঁ-হাতি স্পিনার বা ডান-হাতি অফ-স্পিনারদের প্রায়ই চ্যালেঞ্জ করা হয়। এটাকে এড়িয়ে সম্প্রতি দেখা গেছে স্পিনাররা দুই হাতে বল করতে পারে। এদিকে দুই হাতে স্পিন বোলিং করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।
এবার একই ঘটনার জন্ম দিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নিভেথন রাধাকৃষ্ণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, যুব বিশ্বকাপের চলতি আসরে। শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ডানহাতি অফস্পিন ও বাঁহাতি অর্থোডক্স বোলিং করে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন রাধাকৃষ্ণ।
শুধু দুই হাতে বোলিং করেই আলোচিত হননি তিনি, রীতিমতো ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়েও দিয়েছেন। মাত্র ১২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ২২তম ওভারে রাধাকৃষ্ণই ভাঙেন সেই জুটি।
এরপর ইনিংসের ২৮তম ও ৩২তম ওভারে সরাসরি বোল্ড করে দেন বাঁহাতি অ্যান্ডারসন মাহাস ও ডানহাতি জোহান লেইনকে। সবমিলিয়ে ১০ ওভারে ৪৮ রান খরচায় নেন ৩টি উইকেট। পরে ১৭০ রান তাড়ায় দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে রাধাকৃষ্ণর ব্যাট থেকে।
ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া রাধাকৃষ্ণ ২০১৩ সালে মাত্র ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে এরই মধ্যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন দুই আসর। এমনকি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে।
দারুণ কার্যকর এই অলরাউন্ডার ২০১৯ সালে প্রথমবার সুযোগ পান অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৬ দলে। সে বছর দুবাই সফরের চার ম্যাচে ৭ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন ১৪৫ রান। পরে অনূর্ধ্ব-১৭ দল ঘুরে এবার জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপের দলে।
২০২০ সালে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগে ২০ উইকেট ও ৮৯৮ রান করে সবার নজর কাড়েন এ সব্যসাচী ক্রিকেটার। তাকে নিউ সাউথ ওয়েলসের মূল দলে খেলারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পরিবারসহ তাসমানিয়ায় চলে যাওয়ায় তাসমানিয়া দলের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন রাধাকৃষ্ণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন