বিশ্বকাপ: শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দেখেনিন ফলাফল
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবিয়ান দল ৪০.১ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায়।
স্বাগতিকদের পক্ষে অধিনায়ক আকিম আগস্ট সর্বোচ্চ ৫৬ রান করেন। ৬৭ বলের ইনিংসে ছয়টি চার মারেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিভালদো ক্লার্ক ৪২ বলে ৩৮ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক কুপার কনোলি, টম হুইটনি ও স্পিনার নিভেথান রাধাকৃষ্ণান তিনটি করে উইকেট নেন।
পরে রান তাড়া করতে নেমে মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে ওপেনার টিগ উইলির ৮৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেটের সহজ জয় পায় তারা। নিভেথন রাধাকৃষ্ণ ব্যাট হাতেও করেন ৩১ রান।
দিনের অন্য ম্যাচে আগে ব্যাট করেছে শ্রীলঙ্কা। তারা ৪৫.২ ওভারে অলআউট হয় ২১৮ রান করে। উইকেটরক্ষক ব্যাটার সাকুনা নিদর্শন লিয়ানাগে খেলেন ৮৫ বলে ৮৫ রানের ইনিংস। রাভিন ডি সিলভা করেন ৩০ রান।
স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শন ফিশার-কেওফ। এছাড়া ওলিভার ডেভিডসন ও জ্যাক জার্ভিসের শিকার দুইটি করে উইকেট।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে স্কটিশরা অলআউট হয়ে যায় ১৭৮ রানে। ফলে ৪০ রানের জয় পায় শ্রীলঙ্কা। জ্যাক জার্ভিস ব্যাট হাতে করেন ৫৫ রান। বিশ্বকাপের প্রথম ফাইফার নেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েলেলাগে। তার বোলিং বিশ্লেষণ ৯-০-২৭-৫।
আজ (শনিবার) বিশ্বকাপের দ্বিতীয় দিনেও রয়েছে দুইটি ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় গায়ানায় মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার যুব দল। একই সময় বাসেত্তেরেতে লড়বে কানাডা ও আরব আমিরাত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)