রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী অধিনায়কত্ব দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েলেন কোচ
নতুন বছরের প্রথম ম্যাচে উলভসদের বিপক্ষে নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের অনুপস্থিতিতে রোনালদোর একটি হাত বাঁধা ছিল। সেই ম্যাচে ইউনাইটেড হেরেছিল ০-১ গোলে। পরে পেশীর চোটের কারণে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান রোনালদো।
মাঝে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার বলেছেন, ইউনাইটেডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যাদেরকে পরামর্শ দেওয়া হলে সেটি তারা মানতে চায় না। এই সাক্ষাৎকারের পরই মূলত রোনালদোকে অধিনায়ক করার দাবি ওঠে।
তবে ইউনাইটেড কোচ রাগনিক জানিয়েছেন, এখন মাগুইরেকে সরিয়ে রোনালদোকে স্থায়ী অধিনায়কত্ব দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। শুধু তাই নয়, যতদিন মাগুইরে ইউনাইটেডে আছেন, ততদিন তিনিই অধিনায়ক থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ।
রাগনিক বলেছেন, ‘এই মুহূর্তে আমি রোনালদোকে স্থায়ীভাবে অধিনায়ক করার কোনো কারণ দেখছি না। কারণ এখন পর্যন্ত মাগুইরে অধিনায়ক আছে এবং যতদিন সে খেলবে অধিনায়কত্ব করবে।’
ওলভসের বিপক্ষে ম্যাচের মতো পরিস্থিতি হলে অবস্থা বুঝে ব্যবস্থার কথাও জানিয়ে রেখেছেন রাগনিক, ‘যদি মাগুইরে না খেলে তাহলে হয়তো অন্য কাউকে অধিনায়ক করা হবে। এটা ম্যাচভেদে বদলাতে পারে। নির্ভর করবে কারা খেলছে ম্যাচে তার ওপর।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)