বিসিএল ফাইনাল: মুস্তাফিজদের অল্প রানে অলআউট করলো সাকিবের দল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বিসিবি সাউথ। পিনাক ঘোষ ও এনামুল হক বিজয় ভালো শুরু করেন। তিনি তার উদ্বোধনী ম্যাচে ৫১ রান করেন। বিজয় এলবিডব্লিউ আউট করে জোট ভাঙেন নাজমুল ইসলাম আপু। বিজয় ৩৪ বলে ২০ রান করেন। সৌম্য পিনাককে শিকার করে। পিনাক ৪৭ বলে ৩৫ রান করেন।
রানের খাতা খোলার আগেই তৌহিদ হৃদয়কে থামান অপু। টানা দুই ওভারে অমিত হাসান ও জাকির হাসানকে শিকার করেন মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। অমিত ৬১ বলে ২৯ রান ও জাকির ২৬ বলে ১৪ রান করেন। ডাউন দ্য উইকেটে এসে হাসান মুরাদকে আক্রমণ করতে গিয়ে শেখ মেহেদী হাসান নিজেই স্টাম্পিং আউট হয়ে যান। ১১১ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে দক্ষিণাঞ্চল।
ফরহাদ রেজাকে নিয়ে এই ধাক্কা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন নাহিদুল ইসলাম। তবে নাহিদুলও বেশি দূর এগোতে পারেননি। ২০ বলে ৭ রান করে রেজা স্টাম্পিং হন মুরাদের বলে। পরের ওভারেই বিদায় নেন নাহিদুল। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে তার হাতেই ক্যাচ দেন নাহিদুল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩১ রান।
১৬৩ রানে অল-আউট হয়েছে দক্ষিণাঞ্চল। মোসাদ্দেক, মুরাদ, অপু, সৌম্য ও মৃত্যুঞ্জয় দুইটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি দক্ষিণাঞ্চল ১৬৩/১০ (৪৮.৫ ওভার)
পিনাক ৩৫, নাহিদুল ৩১, অমিত ২৯, বিজয় ২০,
সৌম্য ২/১৯, মৃত্যুঞ্জয় ২/২৬, অপু ২/২৮, মুরাদ ২/২৯, মোসাদ্দেক ২/৪৫।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ