সবাই অবাক: কোচ হয়ে ঢাকায় পল নিক্সন
শনিবার (১৫ জানুয়ারি) ঢাকায় আসেন ইংলিশ কোচ। আজ বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিক্সনকে স্বাগত জানান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ ইয়াসির আলম।
এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান দলের প্রধান কার্যালয়ে অভ্যর্থনা জানান পল নিক্সনকে। কে.এম রিফাতুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুর সতীর্থ পল নিক্সন। তার গতবারের সার্ভিসে আমরা খুবই সন্তুষ্ট। সে কারণেই এবারের আসরের জন্য তাকে আমরা এনেছি।’
দ্বিতীয়বারের মত চট্টগ্রামের কোচ হিসেবে কাজ করতে এসে রোমাঞ্চিত নিক্সন। তিনি বলেন, ‘এবারের বিপিএলের জন্য তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে ট্যালেন্টের অভাব নেই। অনেকেই এরই মধ্যে জাতীয় দলে তাদের মেলে ধরেছেন। আমার বিশ্বাস বিপিএলে দারুণ কিছু হবে। আমি খুবই রোমাঞ্চিত।‘
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব নিতে ঢাকায় পল নিক্সন
এ বছর নিক্সনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট, যিনি মূলত পেসারদের নিয়ে কাজ করবেন। আগামী রবিবার (১৬ জানুয়ারি) থেকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেশি ক্রিকেটাররা টিম হোটেলে গিয়ে জৈব সুরক্ষা বলয় শুরু করবেন। ধীরে ধীরে যোগ দেবেন বিদেশি ক্রিকেটাররাও।
একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ও উইল জ্যাকস (ইংল্যান্ড)।
ড্রাফট থেকে : শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।
ড্রাফটের পর : এনামুল হক জুনিয়র ও জাকির হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)