দলের প্রতি আমি অসত্ হতে পারব না: কোহলি
কোহলি তার ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে দুই অনুচ্ছেদের একটি চিঠি প্রকাশ করেছেন। সেই চিঠিতে তিনি বলেছিলেন যে তিনি আর ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন না।
সোশ্যাল মিডিয়ায় লেখা কোহলির সেই চিঠি পুরোপুরি আবেগে সিক্ত। আবেগভরা যে বার্তা তিনি চিঠিতে লিখলেন, সেটাই তুলে ধরা হলো পাঠকদের জন্য।
কোহলি লিখেছেন, ‘সাতটি বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম এবং নিরলস অধ্যবসায় দিয়ে আমি চেষ্টা করেছি দলকে একটা সঠিক অবস্থানের ওপর ধরে রাখতে। আমি এই কাজটি করতে গিয়ে সর্বোচ্চ সততা দেখানোর চেষ্টা করেছি এবং কোনো চেষ্টাই বাদ রাখিনি। তবে সব কিছুকেই কোনো না কোনো একটা সময়ে এসে থামতে হয়। আমার ক্ষেত্রে ভারতের হয়ে টেস্ট অধিনায়কত্বের বিষয়টা তেমনই। এখনই সময় (অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর)।’
‘এই অভিযাত্রায় অনেক উত্থান আছে, অনেক পতনও আছে। কিন্তু এখানে কখনোই আমার নিজের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না কিংবা বিশ্বাসেরও অভাব ছিল না। সবসময় ব্শ্বিাস ছিল, আমি যা কিছু করি তাতে বরাবর ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করে এসেছি। যদি সেটা করতে না পারি, তাহলে আমি ভালোভাবে জানি যে সেটা করা আমার পক্ষে ঠিক নয়। আমার হৃদয়ে পুরোপুরি স্বচ্ছতা আছে। আমার দলের প্রতি আমি অসত্ হতে পারব না।'
‘এত দীর্ঘ সময় ধরে আমায় দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদানের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের, যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তা পূরণের ক্ষেত্রে সঙ্গী হয়েছে। কোনও পরিস্থিতিতে তারা হাল ছাড়েনি। তোমরা এই যাত্রাকে এতটা সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী