দেশে ফিরেই ঐতিহাসিক জয়ের আসল রহস্য সবার সামনে আনলেন মুমিনুল
এই অসাধ্য সাধন করে কিভাবে দেশে ফেরা সম্ভব? নিউজিল্যান্ড থেকে ফেরার পর আজ গণমাধ্যমের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার মতে, কোয়ারেন্টাইনটাই দলের জন্য আশীর্বাদ হয়েছিল এবার। এ সময় মুমিনুল বলেন, ‘আমার মনে হয় আমাদের দলটা রেজাল্ট করার জন্য কোয়ারেন্টাইন আশীর্বাদ হয়ে আসছে।
আমরা ১১ দিন বন্দি ছিলাম, হঠাৎ করে যখন বের হলাম। একসঙ্গে সবাই কাজ করেছি। তাতে টিম বিল্ড আপ হয়েছে।’ জানতে চাওয়া হয়, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়ররা ছিলেন না। তারুণনির্ভর দল নিয়ে এই টেস্ট জয় কি প্রত্যাশাটা আরও বড় করে দেবে?
জবাবে মুমিনুল বলেন, ‘একটা টেস্ট ম্যাচে হয়তো জুনিয়র-সিনিয়র সবাই পারফর্ম করেছে। এক টেস্টে সব বিচার করা কঠিন। সিনিয়র খেলুক বা জুনিয়র, দিনশেষে দল হিসেবে খেলতে না পারলে ফল পাওয়া কঠিন।’ এর আগে সিরিজ শেষে মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আগেই দেশে ফিরেছেন। আজ শনিবার নিউ জিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের অন্যান্য সদস্যরা দেশে ফিরেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)