মোহাম্মদ নবিকে ছাড়াই চমক দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করলো আফগানিস্তান
এছাড়া তরুণ পেসার নবীন উল হক বর্তমানে ওয়ানডে ফরম্যাটের বাইরে। অস্ট্রেলিয়ায় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়ানডে মিস করবেন নবীন।
তাই এ দুজনকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাশমতউল্লাহ শহিদির নেতৃত্বে এ দলে নেওয়া হয়েছে চার অনভিষিক্ত খেলোয়াড়কে।
তারা হলেন ১৯ বছর বয়সী ব্যাটার রিয়াজ হাসান, ১৯ বছর বয়সী ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম শাফি, ২১ বছর বয়সী বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার ও খণ্ডকালীন বাঁহাতি স্পিনার শহিদুল্লাহ কামাল।
এছাড়া দলে ফেরানো হয়েছে গত জানুয়ারিতে একটি ওয়ানডে খেলা আজমতউল্লাহ ওমরজাইকে। আগামী ২১ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ জানুয়ারি। সবগুলো ম্যাচের ভেন্যু দোহা।
নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, রিয়াজ হাসান, সেলিম সাফি, শহিদুল্লাহ কামাল, শরাফউদ্দিন আশরাফ, উসমান গনি, ইয়ামিন আহমদজাই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন