নাসিক: ভোট গ্রহন শেষে যা বললেন ইসি সচিব
ইসি সচিব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ কোনো অভিযোগও করেননি।
তিনি বলেন, নারায়ণগঞ্জে মক ভোটিং এর ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। যার ফলে তাদের ভোট প্রদান সম্পর্কে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে। তবে যারাই এসেছে সবার ভোট গ্রহণ করা হয়েছে।
নাসিক নির্বাচনে ভোটগ্রহণ বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। এরই মধ্যে ভোট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৯২ কেন্দ্রের মধ্যে ১৩৪ কেন্দ্রে থেকে ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৫ হাজার ৪৬৫ ভোট।
প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড মিলে প্রায় ২০ লাখ মানুষ বাস করলেও ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ এবং পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারি করবেন যেভাবে
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করবেন যেভাবে, জানুন নিয়ম
- Samsung-এর সেরা ৫ ফোন: ক্যামেরা, ব্যাটারি ও দাম
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১, ২২ ক্যারেটের স্বর্ণের দাম কত
- জিকিউ বলপেনের ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- ব্রাজিলের খেলা কবে? জাপান ও সিঙ্গাপুর ম্যাচের সময়সূচি
- Infinix Smart 20E: ১২০Hz ডিসপ্লে ও বড় ব্যাটারি?
- অনলাইনে জমির নামজারি করবেন যেভাবে, খরচ ১১৭০ টাকা
- ওয়ারিশি জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন নিয়ম
- Galaxy S27 Ultra-এর ব্যাটারি, ক্যামেরা ও দাম নিয়ে যত তথ্য
- লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? জানুন নিয়ম
- চাচ্চু’র সেই দীঘির সঙ্গে শাকিব খান, কী ঘটল নিউইয়র্কে?
- iPhone 18 Pro Max কেনার আগে সিম ও ওয়ারেন্টি যাচাই করুন