ক্রিকেট ইতিহাসকে পাল্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস লিখলো আয়ারল্যান্ড
রোববার জ্যামাইকার সাবিনা পার্কে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে দুই উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ওভারে ২১২ রানে গুটিয়ে যায়। জবাবে ৮ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে লক্ষ্য অর্জন করে পল স্টার্লিংয়ের দল।
যার সুবাদে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেলো তারা। আইরিশদের এ রূপকথার মূল নায়ক অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইন। সিরিজে ১২৮ রানের সঙ্গে ১০টি উইকেট নিয়েছেন তিনি। শেষ ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৫৯ রান করেন।
ক্যারিবীয়দের ছুড়ে দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে যান আইরিশ বাঁহাতি ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড। তবে দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। বলের সঙ্গে পাল্লা দিয়ে ১২.৫ ওভারে ৭৩ রান যোগ করেন স্টারলিং ও ম্যাকব্রাইন।
ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৩৮ বলে ৪৪ রান করেন অধিনায়ক স্টারলিং। এরপর চার নম্বরে নামা হ্যারি ট্যাক্টরের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন ম্যাকব্রাইন। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ম্যাকব্রাইনের ব্যাট থেকে আসে ৫৯ রান। আউট হওয়ার আগে ট্যাক্টর খেলেন ৫৮ রানের ইনিংস।
একপর্যায়ে ৪ উইকেটে ১৯০ রান করে ফেলে আয়ারল্যান্ড। জয়ের জন্য বাকি ছিল আর মাত্র ২৩ রান। যখন ১৮ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে এতে জয় পেতে কোনো সমস্যা হয়নি। শেষ পর্যন্ত ৩১ বল হাতে ম্যাচ ও সিরিজ নিজেদের করে নেয় আইরিশরা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারেই ৭২ রান যোগ করে ফেলেন দুই ওপেনার শাই হোপ ও জাস্টিন গ্রিভস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান হোপ।
তার বিদায়ের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। বিনা উইকেটে ৭২ থেকে ৭ উইকেটে ১১৯ রানের দলে পরিণত হয় তারা। হতাশ করেন নিকোলাস পুরান (২), শামার ব্রুকস (১), রস্টোন চেজ (১৯), কাইরন পোলার্ডরা (৩)। মনে হচ্ছিল ১৫০ রানও করতে পারবে না স্বাগতিকরা।
সেখান থেকে নিচের সারির ব্যাটারদের কল্যাণে দুইশ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৪ রান করেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া রোমারিও শেফার্ড ১৩, আকিল হোসেন ২৩ ও ওডিয়ান স্মিথ খেলেন ২০ রানের ইনিংস। যার সুবাদে ২১২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
আয়ারল্যান্ডের পক্ষে ১০ ওভারে দুই মেইডেনসহ মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট নেন ম্যাকব্রাইন। এছাড়া ক্রেইগ ইয়ং শিকার করেন ৪৩ রানের ৩ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়