উসমান খাজার জন্য অবিশ্বাস্য এক নজির স্থাপন করলো অস্ট্রেলিয়া
কিন্তু দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ সেলিব্রেশনে অংশ নিতে পারেননি। কারণ বেন স্টোকস, জস বাটলার, ইয়ন মরগান মঞ্চে মদ ঢেলে সেলিব্রেট করছিলেন। তাই মইন-আদিল মঞ্চ থেকে একটু দূরে দাঁড়িয়ে সতীর্থদের উদযাপন দেখেছেন।
বছর তিনেক পর প্রায় একই অবস্থায় পড়তে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার উসমান খাজা। কিন্তু তার বেলায় দারুণ এক নজির স্থাপন করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিনস। খাজার ধর্মীয় বিশ্বাসের ওপর সম্মান দেখিয়ে মদ ছেটানো উদযাপন বন্ধ রাখেন কামিনস।
রোববার অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে মাত্র ৫৬ রানের ব্যবধানে ১০ উইকেট তুলে নিয়ে ১৪৫ রানের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যার সুবাদে ঐতিহ্যবাহী অ্যাশেজটিও নিজেদের কাছে রেখে দিয়েছে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে। এমন সাফল্যের পর বাঁধভাঙা উদযাপনই স্বাভাবিক।
অধিনায়ক কামিনস অ্যাশেজের শিরোপা হাতে নেওয়ার পর দলের বাকি খেলোয়াড়রাও উঠে আসেন মঞ্চে। এসময় দুজন খেলোয়াড়ের হাতে শ্যাম্পেইনের বোতল দেখে নিজ থেকেই দূরে সরে দাঁড়ান খাজা। যা নজর এড়ায়নি কামিনসের। তাই তিনি অন্যদের বলেন এখনই যেন মদের বোতল না খোলে।
পরে দূরে দাঁড়ানো খাজাকেও ডেকে নেন কামিনস। খাজাসহ অস্ট্রেলিয়ার পুরো দল মিলে শিরোপা উদযাপন এবং ফটোশ্যুট করে। এরপর খাজা মঞ্চ থেকে নেমে যাওয়ার পর মদের বোতল খোলেন তার সতীর্থরা। শ্যাম্পেইন দিয়ে নিজেদের ভিজিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া সাফল্যের উদযাপন করেন তারা।
মুসলিম সতীর্থদের জন্য মদ ছেটানো উদযাপন বন্ধ রেখে নেটিজেনদের প্রশংসার সাগরে ভাসছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল এই ঘটনার ভিডিও ক্লিপ। সবার একই মন্তব্য, অন্য ধর্মের প্রতি সম্মান দেখিয়ে দারুণ এক নজির স্থাপন করেছেন কামিনস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?