মিরপুরে স্টিভ রোডসকে যা করলেন মাশরাফি এবং মাহমুদুল্লাহ
বিপিএল আজ থেকে প্রায় প্রতিটি দলই পুরোদমে অনুশীলন শুরু করেছে। আজ সকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে অনুশীলন করতে দেখা গেছে স্টিভ রোডসকে।
বিসিবি একাডেমি মাঠে কুমিল্লার পাশেই আগে থেকে অনুশীলন করছিলেন মাশরাফি মুর্তজাসহ মিনিস্টার গ্রুপ ঢাকার ক্রিকেটাররা। রোডসকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরেন মাশরাফি ও মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ কিছুক্ষণ খোশগল্পে মেতে ওঠেন তিনজনে। একসময়ের গুরুকে পেয়ে যেন ফিরে গেলেন পুরোনো দিনে।
২০১৮ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রোডস। তার অধীনেই প্রথমবারের মতো দুই বা ততোধিক দলের কোনো টুর্নামেন্ট জেতে বাংলাদেশ।
কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপের ব্যর্থতার কারণে রোডসকে বরখাস্ত করে বিসিবি। বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন। তবে শুরুর দিকে কুমিল্লার হেড কোচ হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি দেননি সালাউদ্দিন।
তাই দলের হেড কোচের খোঁজে রোডসের সঙ্গে যোগাযোগ করে দলটি। পরে অবশ্য কুমিল্লার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন সালাউদ্দিন। তাই তাকে প্রধান কোচ করে রোডসকে পরামর্শক হিসেবে কাজে লাগানোর পথে হাঁটছে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ