বিসিসিআই’র প্রস্তাব ফিরিয়ে দিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন কোহলি
আরেকটি খবর বেরিয়েছে। টেস্ট অধিনায়কের পদ ছাড়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোহলিকে বিদায়ী টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কোহলি রাজি হননি।
কোহলির নেতৃত্বে টেস্টে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ভারত। সেই কোহলি যখন নেতৃত্ব ছাড়ার কথা বলেন, তখন তাকে ফেয়ারওয়েল সম্মাননা দিতে চায় বোর্ড। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে কোহলির ১০০তম টেস্ট হতো অধিনায়ক হিসেবে তার ফেয়ারওয়েল টেস্ট।
কিন্তু কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 'টাইমস অব ইন্ডিয়া'র বরাতে জানা যায়, ফেয়ারওয়েলের প্রস্তাবে কোহলির জবাব ছিল এমন কঠিন, ‘একটা টেস্ট কোনও পার্থক্য তৈরি করবে না। আমি সেরকম নই।’
টেস্টে ভারতকে সাত বছর নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার অধিনায়কত্বে ভারত ৬৮টা টেস্ট খেলেছে। জিতেছে ৪০টাতেই। জয়ের হার বাকি অধিনায়কদের থেকে বেশি।
কোহলির অধিনায়কত্বে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি। বিদেশে অস্ট্রেলিয়ার মাটিতে জয়ও আছে। কোহলি একমাত্র টেস্ট ব্যাটার যিনি ৫ হাজারের বেশি রান করেছেন। ব্যাটিং গড় ৫২-র বেশি।
কিন্তু শেষটা তো মনের মতো হলো না। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেই সফল নেতৃত্ব অধ্যায়ের 'বিফল' ইতি ঘটলো কোহলির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live