কোহলি যুগের সমাপ্তি, পেছনো লুকিয়ে অনেক রহস্য
চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন্সি অভিষেকেই সেঞ্চুরি করার রেকর্ডে ভাগ বসান. কোহলি এখানেই থেমে থাকেনি তিনি নিজেকে ও ছাড়িয়ে যান. দ্বিতীয় ইনিংসে কোহলির ১৭৫ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন।
যদিও শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ টি জিতাতে পারেনি তবে তাতে কি নিজের অধিনায়কত্ব দিয়ে মানুষের মন ঠিকই জিতে নিয়েছিলেন. আজ থেকে সাত বছর আগে অধিনায়কত্ব শুরু করা সেই ছেলেটি এখন বিশ্বের অন্যতম সফল টেস্ট অধিনায়ক. টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ডে এক অর্থে অসাধারণ.এখন পর্যন্ত ৬৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে চল্লিশটি তেই জয়. শতকরা ৫৮।
০২ ম্যাচে জয় যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ. নিজের পূর্বসূরী মাহিন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলীর যথাক্রমে ২৭ ও ১৯ ম্যাচ জয়কে বিশাল ব্যবধানে ছাড়িয়ে গিয়েছেন কোহলি. কোহলির নেতৃত্বেই ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মত দলগুলোকে তাদের ঘরের মাটিতেই বিপর্যস্ত করে হারিয়েছে ভারতীয় দল।
এতসব সাফল্যের পরও তাহলে কেন এই সিদ্ধান্ত. কোহলি যতই বলুক ব্যক্তিগত কারণে কিন্তু এটি পরিষ্কার সাম্প্রতিক সময়ে বিসিসিআইয়ের সাথে টানাপোড়নের জেরেই এ সিদ্ধান্ত. সেপ্টেম্বরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন।
তারপর বিশ্বকাপে ভারতের ভরাডুবির পরে স্বয়ং বিসিসিআই ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোহলিকে সরানোর সিদ্ধান্ত নেয়. ক্যারিয়ারের এত টানাপোড়েনের মধ্যে ব্যাট টাও হাসছিলনা কোহলির.
তার উপর সাউথ আফ্রিকা সিরিজ ডিআরএস কাণ্ডে স্টাম্প মাইকে বিতর্কিত মন্তব্য করা. এবং সবশেষে সিরিজ হার এসব কিছু মিলিয়েই হয়তোবা ক্যাপ্টেন্সি ছাড়ার কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন তিনি. কিন্তু পৃথিবীটা তো এমনই প্রত্যেক ভালো জিনিস এর একটা শেষ রয়েছে. বিরাট কোহলির ক্যাপ্টেন্সির অধ্যায় এখন অতীত তিনি এখন শুধুই একজন খেলোয়ার. তাই বলা যায় কোহলি যুগের এখন সমাপ্তি. ভাবতে অবাক লাগে বিরাট কোহলির ও এমনভাবে যেতে হয়.
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ