আইপিএল: চমক দিয়ে রিটেইন ক্রিকেটারের নাম ঘোষণা করলো নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ
গত অক্টোবরে নিলাম থেকে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে সিভিসি ক্যাপিটাল। ইতোমধ্যে তারা কোচিং স্টাফদের নামও চূড়ান্ত করে ফেলেছে। দলটির প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন।
দলটির পেস বোলিং কোচ হিসেবে থাকছেন আশিষ নেহরা। আর কোচিং প্যানেলে তাদের সঙ্গে থাকবেন সাবকে ইংলিশ ব্যাটার ভিক্রম সোলাঙ্কি। বর্তমানে তিনি সারের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। আহমেদাবাদের টিম ডিরেক্টর হিসেবে থাকবেন তিনি।
এর আগে তারা আইপিএলের আরেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে কোচিং করিয়েছেন। এবারের আইপিএলে নতুন দল হিসেবে আহমেদাবাদের সঙ্গে আছে লক্ষ্ণৌ। এরই মধ্যে দুটি দলের রিটেইন ক্রিকেটারের নাম ঘোষণা করতে ২২ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়েছে বিসিসিআই।
আহমেদাবাদ তাদের রিটেইন ক্রিকেটারদের মধ্যে ১৫ কোটি রুপিতে হার্দিক ও রশিদ খানকে দলে নিচ্ছে। আর শুভমান গিলকে ৭ কোটি রুপির বিনিময়ে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে আইপিএলের এবারের আসরে নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিককে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?