টাকার লোভ না করে দেশের স্বার্থে আইপিএলে খেলবেন না জনপ্রিয় এই ক্রিকেটার
সম্প্রতি হোবার্টে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট বলেছেন যে তিনি আইপিএল নিলামে নিজেকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন। তার সব মনোযোগ এখন ইংলিশ টেস্ট দল নির্বাচনের দিকে।
সাম্প্রতিক অ্যাশেজ টেস্ট সিরিজে অজিতের কাছে ৪-০ গোলে হেরেছে ইংল্যান্ড। পুরো ক্রিকেট বিশ্ব পুরো সিরিজ জুড়ে ব্রিটিশদের অসহায় আত্মসমর্পণের সাক্ষী ছিল। ইংল্যান্ডের এমন বাজে পারফরম্যান্সের পর টেস্ট দলে পরিবর্তন আসতে বাধ্য।
তাছাড়া অনেক সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকের মতে, ইংল্যান্ড টেস্ট দলের এমন বেহাল দশার পিছনে দায় আছে আইপিএলেরও। এইসবকিছু মিলিয়ে বর্তমানে নিজের সকল মনোযোগ রুট দিতে চাইছেন দেশের ক্রিকেটে। তাই আইপিএল না খেলার সিদ্ধান্ত তার।
আইপিএল প্রসঙ্গে রুট জানিয়েছেন, ‘এই দলের (ইংল্যান্ড) জন্য এখনো অনেক কিছু করার বাকি আছে আমাদের, এখানেই নিজের সর্বশক্তি দিয়ে আমি কাজ করে যেতে চাই। আমি যতটা সম্ভব আত্মত্যাগ করে যাব কারণ এই দেশের টেস্ট ক্রিকেটের ব্যাপারে আমি খুবই যত্নশীল। আমাদের যে অবস্থানে থাকার কথা আমি চেষ্টা করব আমাদের দলকে সেই অবস্থানে নিয়ে যেতে।’
২০১৮ সালের আসরের নিলামে অংশ নিলেও অবিক্রীত থেকে গিয়েছিলেন জো রুট। এরপর আর কখনোই আইপিএলের নিলামে অংশ নেননি তিনি। তবে সামনের দিনগুলোতে অবশ্যই আইপিএলে খেলার সুযোগ থাকবে তার। নতুন দুই দল লক্ষ্ণৌ এবং আহেমদাবাদকে নিয়ে মাঠে গড়াবে আগামী আসরের আইপিএল। ব্যাঙ্গালোরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?