অবিশ্বাস্য কান্ড: বয়স চুরির কারণে পাকিস্তানে দুই টুর্নামেন্ট বন্ধ
মুলতান ও করাচিতে ১১ জানুয়ারি থেকে দুটি অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এখানে বড় ছেলেরাও খেলছে বলে অভিযোগ রয়েছে। তাই এখন হাড় পরীক্ষা ও বয়স যাচাই করে দুটি টুর্নামেন্টই শুরু হবে।
পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে এসব বিষয় নিয়ে কড়াকড়ি অবস্থান নিয়েছেন রমিজ রাজা। তিনি একটি সুনির্ধারিত গাইডলাইনও ঠিক করে দিয়েছেন। পিসিবির হাই পারফরম্যান্সের পরিচালক নাদিম খান জানিয়েছেন, বেশি বয়সের খেলোয়াড়রাও এই বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার অভিযোগ পাওয়া গেছে।
এক বিবৃতিতে নাদিম বলেছেন, ‘বাহ্যিকভাবে দেখে নিশ্চিত হওয়া গেছে যে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে কিছু বেশি বয়সের খেলোয়াড়ও খেলছে। তাই নতুন করে বয়স যাচাইয়ের জন্য এ দুই টুর্নামেন্ট আপাতত বন্ধ করা হয়েছে। এটিই এখন সম্ভাব্য সেরা সমাধান।’
বয়সের ব্যাপারে কড়াকড়ির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বেশি বয়সের খেলোয়াড়দের এখানে খেলার অনুমতি দিতে পারে না পিসিবি। কেউ সিস্টেমের ফাঁক গলে অবৈধ সুবিধা নিতে পারবে না। এখানে শুধু যোগ্যরাই খেলবে।’
টুর্নামেন্টের শুরুর দিন থেকেই বয়স নিয়ে একটা আলোচনা শোনা যাচ্ছিল না। বেশ কয়েকটি দলেই বেশি বয়সের খেলোয়াড় দেখা গেছে। বিশেষ করে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে এক খেলোয়াড় এক ম্যাচেই হাঁকান ১১ ছক্কা। এর মধ্যে একটি আবার সোজা স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ