বিপিএলের অষ্টম আসরে এসে স্বপ্ন পূরণ হলো মাহমুদউল্লাহর
তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মাহমুদউল্লাহকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ঢাকার মন্ত্রী। ফলে বিপিএলের ইতিহাসের অন্যতম সফল অধিনায়কের নেতৃত্বে খেলবেন তামিম ও মাশরাফিরা। তিনি ছাড়াও জাতীয় দলে খেলছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোমের মতো তারকারা।
দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই তারকা সমৃদ্ধ দলকে নেতৃত্ব দেয়া চাপের কিনা। মাহমুদউল্লাহ উত্তরে বলেছেন, 'না না, কোনো চাপ নেই। আমার কোনো চাপ নেই। আমি খুবই খুশি, এরকম দল পেয়েছি। আমাদের দলের সবচেয়ে ইতিবাচক দিক হলো যে, অভিজ্ঞ ক্রিকেটার অনেক। পাশাপাশি, ম্যাচ উইনারও অনেক আছে। এটা গুরুত্বপূর্ণ। তবে দিনশেষে, দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। দল হিসেবে ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।'
বিপিএলের সাত আসরের প্রত্যেকটিতে খেলেছেন মাহমুদউল্লাহ। যদিও ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন তার সুপ্ত বাসনা ছিল ঢাকার হয়ে খেলার। এবার সেই ইচ্ছে পূরণ হয়েছে তাতেই খুশি তিনি।
মাহমুদউল্লাহ বলেন, 'এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। সবচেয়ে বড় কথা হলো, বিপিএলে আমি সবসময়ই ঢাকায় খেলতে চেয়েছি। সেই সুযোগ পেয়েছি এবার। আরও বড় ব্যাপার হলো, তামিম, আমি, রুবেল, মাশরাফি ভাই, আমরা একসঙ্গে খেলছি। এই চারজন সম্ভবত প্রথমবার একসঙ্গে খেলছি। মাঠের বাইরে আমাদের ভালো সময় কাটবে। মাঠেও আশা করি ভালো কিছু করব।'
বিপিএলের এবারের আসরে ঢাকা দল নিয়ে বেশ আশাবাদী মাহমুদউল্লাহ। এই তারকা সমৃদ্ধ দলের কাছ থেকে ভক্ত অনুরাগীদের প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, সেই কথা মাহমুদউল্লাহ নিজেও জানেন। তিনি মনে করেন তার সতীর্থরা এই চ্যালেঞ্জটি লুফে নেবেন।
তিনি বলেন, 'একটা ব্যাপার শুধু বলতে চাই, এই টুর্নামেন্টে অনেক কিছুই দেখানোর ব্যাপার আছে। আশা করি, আমার সতীর্থরাও ওই চ্যালেঞ্জটা নেবে এবং ভালো করবে। ফলাফল আল্লাহর হাতে, প্রক্রিয়া আমাদের হাতে। প্রক্রিয়া মেনে চললে আশা করি ফলও পক্ষে আসবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল