টি-টোয়েন্টিতে ৮ ওভারে অবিশ্বাস্য ম্যাচ জয় বাংলদেশের
বল হাতে ৪ ওভারে মাত্র ৪ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তারকা অলরাউন্ডার রোমানা আহমেদ।
আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। এই গেমসের টিকিট পেতে বাছাইয়ের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়েই শুরু হয়েছে এই বাছাইপর্ব। যেখানে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপে পড়ে মালয়েশিয়ার ব্যাটাররা। শেষ পর্যন্ত অলআউট না হলেও ২০ ওভারে ৪৯ রানে থামে তাদের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগাম। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল চার নম্বরে নামা মাস এলিসা।
বাংলাদেশের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট নেন অভিষিক্ত সুরাইয়া আজমিন। রোমানা ৪ রানে নেন ২ উইকেট। রিতু মনি ৩ ওভারে দুই মেইডেনসহ ৫ রানে নেন ১টি। এছাড়া সালমা খাতুন ও নাহিদা আক্তারের শিকার ১টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভারেই আসে ৩৮ রান। শামিমা ১৯ বলে ১৮ ও মুর্শিদা ১৪ রান করে আউট হন।
পরে অধিনায়ক নিগার ৩ ও ফারজানা হক পিঙ্কি ৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?