ফিফা বর্ষসেরা: মেসি-রোনালদোরা-লেওয়ানডস্কি কে কাকে ভোট দিলেন, দেখেনিন
বিশ্বজুড়ে প্রতিটি জাতীয় দলের কোচ ও অধিনায়কের পাশাপাশি নির্বাচিত সাংবাদিক ও সমর্থকরা ফিফা বর্ষসেরা বিশ্ব খেলোয়াড়ের জন্য ভোট দিয়েছেন। তবে নিয়ম হলো অধিনায়ক ও কোচ নিজেদের ভোট দিতে পারবেন না। প্রতিটি ক্ষেত্রে, তারা এটি দখল করেছে, বাধা সত্ত্বেও আমরা খুব কমই কল্পনা করতে পারি।"
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এমনকি যিনি ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন, সেই রবার্ট লেওয়ানডস্কিও নিজ নিজ জাতীয় দলের অধিনায়ক। সে হিসেবে তারা তিনজনই ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।
৪৮ পয়েন্টে পেয়ে বর্ষসেরার পুরস্কার জিতেছেন লেওয়ানডস্কি। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন লিওনেল মেসি এবং ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাদ। তো মেসি, রোনালদো এবং লেওয়ানডস্কি - কে কাকে ভোট দিলেন?
রোনালদোর ভোট পেলেন যারা
পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ভোট দেয়ার ক্ষেত্রে যে তিনজনকে বাছাই করেছেন, তার মধ্যে শীর্ষে থাকা ব্যক্তিই জিতলেন এবারের বর্ষসেরার পুরস্কার।
অর্থ্যাৎ, রোনালদোর এক নম্বর ভোটটি পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কিই। দুই নম্বরে রোনালদো বেছে নিয়েছিলেন চেলসির দুই ফুটবলার ফ্রান্সের এনগোলা কন্তে এবং ইতালির জর্জিনহোকে।
মেসির ভোট পেলেন যারা
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বাছাই করা ফুটবলাররা পুরস্কার জিততে পারেননি। মেসি তার সেরা ভোটটি দিয়েছেন নিজের সতীর্থ এবং ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে।
তার দ্বিতীয় ভোটটি গেলো আরেক সতীর্থ ফরাসী ফুটবলার কিলিয়ান এমবাপের বাক্সে এবং তৃতীয় সেরা ভোটটি পেয়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার, আরেক ফরাসী ফুটবলার করিম বেনজেমা।
লেওয়ানডস্কির ভোট পেলেন যারা
পোল্যান্ডের অধিনায়ক এবং বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি টানা দ্বিতীয়বারের মত হলেন ফিফা বর্ষসেরা। কিন্তু নিজেকে ভোট দেয়ার কোনো সুযোগ ছিল না তার।
তবে তিনি মেসি কিংবা রোনালদোর কাউকেই নিজের সেরা ভোটটি দেননি। লেওয়ানডস্কি নিজের সেরা ভোটটি দিয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহোকে। দ্বিতীয় স্থানে তিনি বেছে নিয়েছেন মেসিকে এবং তৃতীয় স্থানে বেছে নিয়েছেন রোনালদোকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?