লিটন আমার কাছে সব সময়ই স্পেশাল প্লেয়ার: রোডস
আজ মঙ্গলবার বিকেলে অনুশীলন শেষে বিসিবি একাডেমি মাঠে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে অনেক কথার ভিড়ে লিটন দাস প্রসঙ্গ আসতেই তার প্রশংসায় পঞ্চমুখ রোডস। এই ইংলিশ কোচের একটাই কথা, ‘আমি সব সময়ই মনে করি, লিটন দাস একজন স্পেশাল প্লেয়ার।’
লিটন সম্পর্কে তার ধারণা কবে থেকে উঁচু? সে কথা জানাতেও ভুল করেননি রোডস। লিটন যেদিন এশিয়া কাপে পুরো শক্তির ভারতের বিপক্ষে আরব আমিরাতের মাটিতে শতরান করেছিলেন, সেদিনই তার খেলা মনে ধরেছে এ ইংলিশ কোচের।
সে প্রসঙ্গ টেনে এনে তাই মুখে এমন কথা, ‘২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে যেদিন লিটন ভারতের বিপক্ষে সেঞ্চুরি করলো, সেদিনই মনে হয়েছিল, ছেলেটা তো দারুণ ব্যাট করে। সেটা ছিল অসাধারণ এক ইনিংস। একটি কঠিন ও শক্তিশালী দলের বিপক্ষে অনেক বেশি ভাল খেলেছিল সেদিন লিটন। তখনই তাকে মনে ধরেছে আমার।’
সে সময়ের সঙ্গে বর্তমান লিটনের তুলনা করে রোডস বলেন, ‘আমার মনে হয়, এখনকার লিটন আরও পরিণত ব্যাটার। তার ধারাবাহিকতাও আগের চেয়ে বেড়েছে অনেক। সে যেখানে ছিল, সেখানে থেমে থাকেনি। এগিয়েছে অনেক। আমার ধারনা লিটন আরও ওপরে উঠবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত