ব্রেকিং নিউজ: বিসিসিআই পদে এ বছরই শেষ সৌরভের
এখন প্রশ্ন হচ্ছে সৌরভ ও জয় শাহের জায়গায় কে হবেন নতুন সভাপতি ও সেক্রেটারি? নাকি সৌরভাই বোর্ডের দায়িত্বে থাকবেন?
তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই অক্টোবরেই সৌরভের মেয়াদ শেষ হবে। তিনি আর এই পদে থাকবেন না। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট নিয়োগ করা হবে। জয় শাহের স্থলাভিষিক্ত হবেন নতুন সচিব।
প্রসঙ্গতঃ ২০১৯ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তথা সিএবি’র প্রেসিডেন্ট পদে ছিলেন। ২০১৫ সালে সিএবি’র সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।
সৌরভ গাঙ্গুলির সময়কালে ভারতীয় ক্রিকেটে অনেক অদল বদল হয়েছে। বিতর্কও তৈরি হয়েছে বেশ। বিশেষ করে বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে। তবে কোভিডের জন্য ঘরোয়া ক্রিকেট নিয়ে ডামাডোল কম ছিল।
রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগ দিয়ে বড় চমক দেন সৌরভ। দ্রাবিড়ের জায়গা এনসিএ প্রধান হিসেবে ভিভিএস লক্ষ্মণকে নিয়োগ করা হয়। এটাও ছিল বড় পদক্ষেপ।
কিন্তু বিরাট কোহলির সঙ্গে তার বিরোধ ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পেছনে মূলতঃ দায়ী ব্যক্তি হলেন সৌরভ। যদিও এ ঘটনা সৌরভকে কতটা প্রভাবিত করবে, বা কে ভুল, কে ঠিক- এর তুল্যমূল্য বিচার করা খুবই কঠিন। কারণ প্রকৃত সত্য কেউ প্রকাশ করেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?