W.W.W.W. ডাবল হ্যাটট্রিক করে বিগ ব্যাশে ইতিহাস গড়লেন ক্যামেরন বয়েস
এদিন দুই ওভার মিলিয়ে এই হ্যাটট্রিক করেন বয়েস। সিডনি থান্ডারের মোট রান যখন ৮০ ছিল তখন হেলসকে আউট করে নিজের খাতা খোলেন বয়েস। সপ্তম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে আউট করেন তিনি। এরপর নবম ওভারের প্রথম বলে জেসন সাঙ্গা, দ্বিতীয় বলে অ্যালেক্স রস, তৃতীয় বলে ড্যানিয়েল সামসকে প্যাভিলিয়নের পথ দেখান। ২২ বলে ৪৪ রান করেন হেলস। দুই রানের বেশি যেতে পারেননি জেসন। খাতাও খুলতে পারেননি রস ও স্যামস। মেলবোর্ন রেনেগাডেসে বোলার ক্যামেরন বয়েসের প্রাণঘাতী বোলিং এক পর্যায়ে সিডনির স্কোর ছিল ৪ উইকেটে ৮৫ রান ছিল।
চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন বয়েস। বিবিএলে প্রথম বোলার হিসেবে এমনটা করলেন তিনি। তার আগে এই টি-টোয়েন্টি লিগে কোনও বোলার চার বলে চার উইকেট নেননি। এছাড়াও, টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করা তিনি দশম বোলার। তবে প্রতিপক্ষ প্রথম ৪ ব্যাটারকে টানা ৪ বলে আউট করা দ্বিতীয় বোলার তিনিই। এর আগে এই রেকর্ড গড়েছিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।
এই ম্যাচে চার ওভারে ২১ রানে পাঁচ উইকেট নেন বয়েস। তার পঞ্চম শিকার হন ম্যাথিউ গিলকস। ১১তম ওভারের প্রথম বলেই বয়েসের বলে আউট হন ম্যাথিউস। বয়েসের ধাক্কা সত্ত্বেও, সিডনির দল ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। অধিনায়ক উসমান খোয়াজা ৫১ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত বেন কাটিং ২০, নাথান ম্যাকড্রু অপরাজিত ১৩ রান করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত