চমক দিয়ে আইসিসি বর্ষসেরা একাদশ ঘোষণা, আছেন এক বাংলাদেশী তারকা ক্রিকেটার
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। আশ্চর্যের বিষয়, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টি-টোয়েন্টি লিগ আইপিএলের পরিচালনায় ভারতীয় ক্রিকেটারদের কেউই বছরের সেরা একাদশে জায়গা পাননি।
ভারতীয় ক্রিকেটাররা ২০২১ সালে টি-টোয়েন্টিতে ছিল যারপরনাই ব্যর্থ। যে কারণে বিরাট কোহলিদের নামই আসেনি সেখানে। অন্যদিকে পাকিস্তান ছিল সবচেয়ে সফল। বিশ্বকাপ জিততে না পারলেও টি-টোয়েন্টিতে তারা ছিল সবারই ধরা-ছোঁয়ার বাইরে। যে কারণে শুধু বাবর আজমই নন, মোট তিনজন জায়গা পেয়েছেন একাদশে।
বাকি দু’জন হলেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহিন শাহ আফ্রিদি। রিজওয়ানের সঙ্গে ইংল্যান্ডের জস বাটলারকে রাখা হয়েছে ওপেনার হিসেবে।
দক্ষিণ আফ্রিকারও তিনজন ক্রিকেটার রয়েছেন বর্ষসেরা দলে। এইডেন মারক্রাম ও ডেভিড মিলারের সঙ্গে নাম রয়েছে তাবরিজ শামসির। এছাড়া শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গা ও বাংলাদেশের মোস্তাফিজুর রয়েছেন বছরের সেরা টি-টোয়েন্টি দলে। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের রয়েছেন দুইজন। মিচেল মার্শ এবং জস হ্যাজেলউড। ভারতীয়দের মত এই দলে নেই ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড কিংবা আফগান ক্রিকেটারদের নাম।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল
জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) এবং শাহিন আফ্রিদি (পাকিস্তান)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত