অবিশ্বাস্য ভাবে ৪০০ যাত্রী নিয়ে মাঝ আকাশে মুখোমুখি দুই প্লেন
গত ৯ জানুয়ারির এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) বিরুদ্ধে। দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে তদন্তে শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। যদিও বেঙ্গালুরুর বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।
এদিকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে মাঝ আকাশে দুই প্লেনের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও ডিজিসিএয়ের প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিজিসিএ জানায়, মাঝ আকাশে মুখোমুখি চলে আসা দুইটি প্লেনই ইন্ডিগো এয়ারলাইনসের। প্রথমটি, বেঙ্গালুরু-কলকাতা ৬-ই৪৫৫। দ্বিতীয়টি বেঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই২৪৬।
পাঁচ মিনিটের ব্যবধানে প্লেন দুইটি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটিসির ভুল নির্দেশের কারণেই প্লেন দুইটি একই উচ্চতায় চলে এসেছিল।
তাছাড়া কয়েকদিন আগেই দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ভারতগামী দুইটি প্লেনের মধ্যে বড় সংঘর্ষের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম