মুশফিককে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন খুলনা টাইগার্সের ল্যান্স ক্লুজনার
খুলনা টাইগারদের সঙ্গে প্রথম দিনের অনুশীলন শেষে আফগানিস্তানের সাবেক এই কোচের প্রশংসা করেছেন দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার দাবি করেছেন, মুশফিক বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ক্রিকেটার।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্লুজনার বলেন, ‘মুশফিকের সঙ্গে কাজ করতে আমি অপেক্ষা করে আছি। এর আগে সেই সুযোগ হয়নি আমার। সে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ক্রিকেট মস্তিষ্ক ও সবচেয়ে কঠিন মানসিকতার ক্রিকেটার। আমার জন্য এরকম একজন ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পারা সম্মানের। তার সঙ্গে সম্পর্ক গড়তে এবং তাকে সহায়তা করতে মুখিয়ে আছি আমি।’
মুশফিক ছাড়াও খুলনাতে রয়েছেন থিসারা পেরেরা, সেকুগে প্রসন্নর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। বাজির ঘোড়া হয়ে উঠতে পারেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক কিংবা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। তবে বিপিএলের শিরোপা জিততে ক্লুজনারের বাজি দেশিদের ওপর। তিনি মনে করেন, বিদেশিদের পারফরম্যান্স দিয়ে বিপিএল জেতা যায় না।
ক্লুজনার বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে বিদেশিদের দিয়ে বিপিএল জেতা যায় না। আমার মনে হয়, বিপিএল জিততে হয় দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে। আমাদের মনোযোগ সেদিকেই যেন স্থানীয় ক্রিকেটারদের সম্ভব সেরাভাবে এক সুতোয় গাঁথতে পারি।’
‘গত চার-পাঁচ বছরের অতীত বলবে, স্থানীয় ক্রিকেটাররাই দলকে শেষ পর্যন্ত টেনে নেয়। এদিকেই আমাদের মনোযোগ। বড় নাম নিয়ে ভাবনা নেই আমাদের। আমাদের চেষ্টা থাকবে স্থানীয় ক্রিকেটারদের সেরাটা বের করে আনা। বিদেশিরা তাদেরকে সহায়তা করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত