মেসিকে বাদ একরকম চমক দিয়েই ঘোষণা হলো আর্জেন্টিনা স্কোয়াড
এই রাউন্ডে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু নিজের দলে জায়গা পাননি লিওনেল মেসি।
কেন? মূলতঃ করোনা থেকে সেরে ওঠার পর পর্যাপ্ত ম্যাচ ফিটনেস না থাকায় মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়নি। পিএসজিতে থেকে যেন নিজের ম্যাচ ফিটনেস ফিরে পান, শারীরিকভাবে যেন পুরোপুরি সক্ষম হয়ে উঠতে পারেন, সে জন্যই আর্জেন্টিনা দলে রাখা হয়নি মেসিকে।
সর্বশেষ ২২ ডিসেম্বর লরিয়েন্তের সঙ্গে পিএসজির ১-১ ড্রয়ের ম্যাচে খেলেছিলেন মেসি। এরপর আর কোনো ম্যাচই তিনি খেলতে পারেননি।
এরই মধ্যে অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব থেকে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। যে কারণে আর মেসিকে দলে রাখার ঝুঁকিটা নেয়া হয়নি। লিওনেল স্কালোনি মোট ২৭ জনের স্কোয়াড ঘোষণা করেন।
বড়দিনের ছুটিতে আর্জেন্টিনা গিয়েই কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েন মেসি। ৫ জানুয়ারি নেগেটিভ রিপোর্ট আসার পর রোজারিও থেকে প্যারিস ফিরে আসেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
গত নভেম্বরে সর্বশেষ ইন্টারন্যাশনাল উইন্ডোতে মেসিকে কেন দলে রাখা হয়েছিল এ জন্য আর্জেন্টিনা কোচ স্কালোনির তুমুল সমালোচনা করেছিলেন পিএসজির স্পোর্র্টিং ডিরেক্টর লিওনার্দো। কারণ, মেসির তখন খেলার মত পুরোপুরি ফিটনেস ছিল না।
বিশ্বকাপ বাছাই পর্বে এখনও পর্যন্ত হওয়া ১৩ ম্যাচের সবগুলোতেই অংশ নিয়েছেন মেসি। এরমধ্যে ২৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে এবং এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল।
আগামী ২৭ জানুয়ারি চিলি এবং ফেব্রুয়ারি ১ তারিখে কলম্বিয়াকে মোকাবেলা করবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত