ব্রেকিং নিউজ: স্মিথকে নিয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া জাতীয় দলের এই ক্রিকেটার বিগ ব্যাশের সময় অ্যাশেজ এবং নিউজিল্যান্ড সিরিজে জড়িত ছিলেন। সম্ভবত সে কারণেই এই টপ অর্ডার ব্যাটসম্যানকে টুর্নামেন্টের প্লেয়িং লিস্টে অন্তর্ভুক্ত করেনি ফ্র্যাঞ্চাইজি।
এখন কিউইরা সিরিজ স্থগিত করার ফলে বিগ ব্যাশের শেষের দিকে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার সুযোগ থাকছেক।এই সুযোগেই স্মিথকে স্কোয়াডে যোগ করতে সিএর অনুমতি চেয়েছিল সিডনি।
দেশটির ক্রিকেট বোর্ড স্মিথকে খেলার অনুমতি দেয়নি। অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটারকে দলে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন সিডনি দলপতি হেনরিকস। তিনি বলেন, 'আমি মনে করি এটা ক্রিকেটের জন্য সুখকর নয়, এতটুকুই।'
সিএ বলছে, স্মিথকে সিডনির হয়ে খেলার অনুমতি দিলে তা কোভিড-সম্পর্কিত নিয়ম ভঙ্গ করা হবে। স্কোয়াডের করোনা আক্রান্ত ক্রিকেটারদের বদলি খেলোয়াড়দের বিষয়ে দুই সপ্তাহ আগে 'লোকাল রিপ্লেসমেন্ট প্লেয়ার পুল (এলআরপি)' নামে নতুন এই নিয়ম করেছিল বোর্ড।
সিএর মতে, স্মিথকে খেলতে হলে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু বাকি রাজ্যগুলো স্মিথকে খেলার অনুমতি দেওয়ার বিপক্ষে ভোট দেয়। তাই অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে বিগ ব্যাশের এবারের আসরে খেলার অনুমতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা