বরিশালকে মাঝারি রানের টার্গেট দিল চট্টগ্রাম
গতবারের মতো এবারও লো-স্কোরিং ম্যাচ দেখা গেল শুরুতেই। যদিও সাকিব আল হাসান আগের দিন বলে ছিলেন, ‘আমি বিশ্বাস করি ভালো স্পোর্টিং উইকেট হবে। উইকেটের ব্যাপারে আলাদা কিছু নেই। ম্যাচ খেলার সময় মাথায় রাখতে হবে উইকেট ভালো হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। আশা করছি, ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে।’
কিন্তু সাকিবের ধারণাটাই পাল্টে দিলো শের ই বাংলা স্টেডিয়ামের উইকেট। বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ করেছে মাত্র ১২৫ রান।
ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছয় হাঁকিয়ে শুরু করেছিলেন ক্যারিবীয় ব্যাটার কেনার লুইস। নাঈম হাসানের ওভারের দ্বিতীয় বলে রান নিতে পারেননি, তৃতীয় বলে লং অনে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
এরপর আসা-যাওয়ার মিছিলে নামে চট্টগ্রামের ব্যাটাররা। চতুর্থ ওভারের প্রথম বলে আলজারি জোসেফের বলে উইকেট-রক্ষক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দেন আফিফ হোসেন (৬)।
লম্বা সময় পর ক্রিকেটে ফেরা সাব্বির রহমান ৮ বলে ৮ রান করে ফেরেন সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়ে। উইলে জ্যাকস থিতু হবার চেষ্টা করলেও দলীয় ৪২ রানের মাথায় ২০ বলে ১৬ রান করে ফেরেন লিন্টনটের বলে এলবিডব্লু হয়ে।
চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২০ বল খেলে করেন ৯ রান। দলের বিপর্যয়ে একপাশ আগলে রাখতে গিয়ে রানের চাকা থামিয়ে দেন দলনেতা।
দলের অন্যতম ব্যাটার শামিম হোসেন ২৩ বলে ১৪ করে ফেরেন জোসেফের বলে ক্যাচ দিয়ে। নাঈম ইসলামকেও জোসেফ ফেরান ১৫ রানে।
শেষ দিকে বেনি হাওয়েলের ৪১ (২০) রানে ভর করে ৮ উইকেটে ১২৫ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বরিশালের পক্ষে ৩ উইকেট নেন আলজারি জোসেফ। ২ উইকেট নেন নাঈম হাসান, ১টি করে উইকেট নেন সাকিব ও লিন্টট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত