কোপা দেল রে থেকে বিদায়ের পর আরও এক দুঃসংবাদ পেল বার্সালোনা
এক সপ্তাহের ব্যবধানে যেন ভিন্ন দুই বার্সেলোনার দেখা মিলল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া দলটি এবার পুরোটা সময় নিজেদের খুঁজে ফিরল। ম্যাচ জুড়ে প্রবল চাপ ধরে রেখে দুই দফায় এগিয়ে গেল অ্যাথলেটিক বিলবাও। আর দুই মুহূর্তের চমকে সমতা টানল জাভি হার্নান্দেজের দল। তবে অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি তারা। ১২০ মিনিটের লড়াইয়ে সেরা দল হিসেবেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও।
ইনাকি মুনিয়ানের নৈপুণ্যে বিলবাও এগিয়ে যাওয়ার পর দারুণ গোলে সমতা টানেন ফেররান তরেস। ইনিগো মার্টিনেজের সৌভাগ্যসূচক গোলে বিলবাও আবার এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে আবার সমতা টানেন পেদ্রি। পরে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন মুনিয়ান।
পুরো ম্যাচে বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও আক্রমণে চিত্র সম্পূর্ণ ভিন্ন। গোলের উদ্দেশ্যে বিলবাও মোট ১৯টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে প্রতিযোগিতাটির রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার সাত শটের কেবল তিনটি লক্ষ্যে।
কোপা দেল রে'র শেষ ষোল থেকে বিদায়ের সঙ্গে আরও একটি বড় দুঃসংবাদ জুটেছে বার্সা সমর্থকদের। দীর্ঘদিন পরে ইনজুরি থেকে ফিরে স্প্যানিশ সুপার কাপের এল ক্লাসিকোতে মাঠে নেমেছিলেন আনসু ফাতি। গত ৭ নভেম্বরে ইনজুরিতে পড়ে ১১ জানুয়ারি বার্সার স্কোয়াডে ফিরেছিলেন ফাতি। দীর্ঘ ৬৫ দিন পর মাঠে ফেরেন এই স্প্যানিশ তরুণ। তবে আবারও ইনজুরিতে মাঠের বাইরে এই ফাতি।
ফাতির ইনজুরি নিয়ে বার্সা কোচ বলেন, 'আমরা আগামীকাল ওর ইনজুরির ব্যাপারে আমরা জানতে পারব।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত