দক্ষিণ আফ্রিকাকে বিশাল রানের টার্গেট দিল ভারত
পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট করতে নেমে লোকেশ রাহুল আর শিখর ধাওয়ান মিলে ৬৩ রানের জুটি গড়ে দারুণ সূচনা এনে দেন। ২৯ রান করে শিখর ধাওয়ান আউট হয়ে গেলে ভাঙে এই জুটি।
এরপর মাঠে নেমে ৫ বল মোকাবেলা করে কোনো রান না করেই আউট হয়ে যান বিরাট কোহলি। এরপর জুটি বাধেন লোকেশ রাহুল এবং রিশাভ পান্ত। এই দু’জন মিলে ১১৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন।
দলীয় ১৭৯ রানের মাথায় আউট জন লোকেশ রাহুল। ৭৯ বল মোকাবেলায় তিনি করেন ৫৫ রান। রিশাভ পান্ত করেন সর্বোচ্চ ৮৫ রান। ৭১ বল খেলে ১০টি বাউন্ডারি আর ২ ছক্কায় এই রান করেন তিনি। শেষ দিকে শার্দুল ঠাকুর করেন ৩৮ বলে ৪০ রান। রবিচন্দ্রন অশ্বিন করেন ২৪ বলে ২০ রান।
প্রোটিয়াদের হয়ে তাবরিজ শামসি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আন্দিল পেহলুকাইয়ো, কেশভ মাহারাজ, এইডেন মারক্রাম এবং সিসান্দা মাগালা।
জবাব দিতে নেমে অবশ্য দক্ষিণ আফ্রিকাও রয়েছে জয়ের পথে। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ২৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৮। ৬৬ বলে ৭৮ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি কক। ৭৩ রানে জানেমান মালান এবং ১৯ রানে ব্যাট করছেন টেম্বা বাভুমা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত