হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ঢাকা ও খুলনার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বড় লক্ষ্যে তাড়া করতে নেমে খুলনার ওপেনার তানজিদ হাসান দ্বিতীয় ওভারেই ফেরেন শুভাগত হোমের বলে বোল্ড হয়ে মাত্র ২ রান করে। এরপর আন্দ্রে ফ্লেচার-রনি তালুকদারের ধুন্ধুমার ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে ঢাকার অভিজ্ঞ বোলিং লাইন-আপ।
আন্দ্রে ফ্লেচার মাত্র ২৩ বলে খেলেন ৭ চার ও ১ ছয়ে ৪৫ রানের ইনিংস। রনি-ফ্লেচারের জুটি ভাঙ্গে ৮ ওভারে ৭৯ রান তুলে। ফ্লেচার বিদায় নিলেও রনির ব্যাট জ্বলে উঠেছে ঢাকাই বোলারদের সামনে।
৪২ বলে ৭ চার ও ১ ছয়ে ৬১ রানের দারুণ একটা ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের অনেক কাছে। রনির বিদায়ের আগে অবশ্য মুশফিকুর রহিমকে ৬ রানে ফেরান এবাদত হোসেন।
ইয়াসির আলী রাব্বিও হতাশ করেন, ১৫ বলে ১৩ রান করে ফেরেন আন্দ্রে রাসেলের বলে ক্যাচ দিয়ে। শেষে থিসারা পেরেরার অপরাজিত ৩৬ রানের ইনিংসের সঙ্গে শেখ মেহেদীর ১২ রানে ভর করে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে খুলনার বাঘেরা।
ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও এবাদত হোসেন। ১ উইকেট নেন শুভাগত হোম।
সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন ঢাকার দুই ওপেনার মোহাম্মদ শাহাজাদ ও তামিম ইকবাল। শাহাজাদ দ্রুত রান তুললেও তামিম ছিলেন ধীর। দুজনে জুটি বাঁধেন ৬৯ রানের।
শাহাজাদ ৪২ রান করে ফেরার পর মাহমুদউল্লাহ খেলেন ২০ বলে ৩৯ রানের ইনিংস। তামিম করেন ৪২ বলে ৫০। সবমিলে ৬ উইকেটে ১৮৩ রান তুলে ঢাকা।
খুলনার পক্ষে ৩ উইকেট নেন কামরুল ইসলাম, থিসারা পেরেরা নেন ১ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত