চরম দু:সংবাদ : আইপিএলের নিলাম থেকে বাদ পড়লো বিশ্বসেরা হার্ডহিটার ক্রিকেটার
এবারের আইপিএল শুধু মিশেল স্টার্ক নয়, ক্রিস গেইলের মতো তারকাদেরও নিলামে তোলা হয়নি। এছাড়া আইপিএল নিলামে কিছু ইংলিশ তারকার উপস্থিতি দেখা যাচ্ছে না। যেমন স্যাম কোরান, বেন স্টোকস, জোফরা আর্চার এবং ক্রিস ওকস। যদিও বেন স্টোকস আগেই ঘোষণা করেছেন যে তিনি আইপিএলে খেলবেন না।
২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএলে খেলেছিলেন মিচেল স্টার্ক। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনলেও, চোটের কারণে টুর্ণামেন্টে খেলতে পারেননি তিনি। টানা ছয় বছর নিজেকে সরিয়ে রাখার পর এবার খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ তার আগ্রহের কোনো মূল্যই দিলো না।
গেইলের প্রতি আইপিএল ফ্রাঞ্চাইজিদের আগ্রহ গত কয়েকবছরই কম দেখা যাচ্ছে। কারণ তার বয়স এবং পড়তি ফর্ম। গতবারও শেষ মুহূর্তে তাকে পাঞ্জাব কিংস দলে নেয়ার ফলে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার আর নিলামের তালিকাতেই রাখা হলো না আইপিএলে সর্বোচ্চ ছক্কা (সাড়ে তিনশ’রও বেশি) মারা ক্রিকেটারটির নাম।
আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি। মোট ১০টি ফ্রাঞ্চাইজি তাদের দল বাছাই করে নেবে এই নিলাম থেকে। ধারণা করা হচ্ছে, এই নিলামে যে পরিমাণ টাকার ছড়াছড়ি হবে, তা অতীতের যে কোনো রেকর্ড ভেঙে দিতে পারে। সেই নিলামে স্টার্ক-গেইলদের মত অনুপস্থিতি, কিছুটা কী রঙ হারাতে পারে!
জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, যে সব ক্রিকেটারদের নিলামের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপরোক্ত ক্রিকেটাররা।
ক্রিকইনফো এখনও পুরো তালিকা প্রকাশ করেনি। তবে, সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি প্রাপ্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে তারা। যেখানে রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের নামও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত