বাংলাদেশকে নিয়ে যা বললেন কোচ জেমি সিডন্স
বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা কোচ হিসেবে দেখা হয় সিডন্সকে। তার অধীনে গড়ে ওঠা দলটি দেশের ক্রিকেটকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। নতুন দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসার আগে রোমাঞ্চিত সিডন্স।
তিনি বলেন, ‘বাংলাদেশে আগেও কাজ করেছি। তখন দারুণ সময় কেটেছে। এবারও ভালো হবে আশা করছি। বাংলাদেশে তরুণ প্রতিভাবান ব্যাটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, যারা জাতীয় দলে খেলছে এবং জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে আছে।’
সিডন্সকে এবার শুধু জাতীয় দলে সীমাবদ্ধ রাখা হয়নি, তিনি কাজ করবেন গোটা দেশের প্রতিভাবান ব্যাটারদের নিয়েই। তিনি বলেন, ‘জুনিয়র ক্রিকেটারদের খেলার মান বাড়ানোয় সাহায্য করা আমার পছন্দের। আমি জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবো, পাশাপাশি তরুণ ব্যাটারদের নিয়েও কাজ করব। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত, প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েই কাজ করব।’
সিডন্স জানান, এ মাসের শেষদিকেই বাংলাদেশে পা রাখবেন তিনি। তার ভাষায়, ‘বাংলাদেশের ভিসা পেয়ে গেছি আমি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করব। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিরব অস্ট্রেলিয়ায়। সপ্তাহখানেকের মধ্যেই বাংলাদেশে পৌঁছে যাব। আমার জন্য শুভকামনা রাখবেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত