অবিশ্বাস্য সূচি দেখেই ইংল্যান্ডকে টি-২০ বিশ্বকাপের ফাইনালে তুলে দিলেন ভন
শুক্রবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের গ্রুপিং এবং সময়সূচির ভবিষ্যদ্বাণী করেছেন ভ্যান। সোশ্যাল মিডিয়ায় তীক্ষ্ণ ব্যঙ্গের শিকারও হয়েছেন তিনি।
বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরেই সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টুইটারে লেখেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে কোন দল খেলবে?’
এর পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচকরা হামলে পড়েন ভনের ওপর। অনেকেই আগামী বিশ্বকাপের আয়োজক দেশ, অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের জঘন্য টি-টোয়েন্টি রেকর্ডের কথা মনে করিয়ে দেন। তো কেউ কেউ আবার সদ্য সমাপ্ত অ্যাসেজ সিরিজে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডের পরাজয়ের দিকেও ইশারা করেন।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ১-তে রয়েছে ইংল্যান্ড। প্রথম রাউন্ডের কোয়ালিফায়ারের পরে আরও দুই দল ইংল্যান্ডের গ্রুপ যুক্ত হবে।
সীমিত ওভারে ইয়ন মরগ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল নিঃসন্দেহে যে কোনো বিশ্বকাপের বড় দাবিদার। বর্তমানে ইংল্যান্ড বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলও বটে। তবে এত আগে থেকে বিশ্বকাপের ফাইনালে খেলার দাবি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
প্রসঙ্গতঃ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত